five

সুচেতনা: একটি মর্মভেদী প্রেমের কবিতা

收藏
DataCite Commons2025-04-01 更新2025-04-16 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/97f68nzk4x
下载链接
链接失效反馈
官方服务:
资源简介:
এই গবেষণামূলক প্রবন্ধে জীবনানন্দ দাসের কবিতা 'সুচেতনা' নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি উত্তরোত্তর মূল্যায়নের পথে একটি গুরুত্বপূর্ণ কাব্য হিসেবে পরিচিত করা হয়েছে। প্রথমত, বনলতা সেন গ্রন্থের মধ্যে 'সুচেতনা' কবিতার উল্লেখ নেই, তবে দ্বিতীয় সংস্করণে এটি সংযুক্ত হয়েছে। 'সুচেতনা' কবিতাটির মাধ্যমে জীবনানন্দ দাস প্রেম, পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্ম ইত্যাদি বিষয়ে চিন্তা প্রকাশ করেন।এই প্রবন্ধে জীবনানন্দের কবিতার ভাষা, অনুভূতি, সামাজিক পরিচিতি এবং রাষ্ট্রনৈতিক বাস্তবতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রবন্ধটির মাধ্যমে সুচেতনা কবিতার মধ্যে বিভিন্ন উচ্চারণের মতামত এবং তার আধুনিক প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা হয়েছে। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাসের কবিতা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত করে। এটি সামাজিক, রাষ্ট্রীয় এবং মানবিক মূল্যবোধের উন্নতি ও সমর্থন করে। এটির মাধ্যমে জীবনানন্দ দাস প্রায়ই মানুষের মধ্যে প্রেম এবং বিচারের প্রতি উদ্বুদ্ধ করেন। পত্রিকা ও প্রকাশকাল সম্পর্কে ‘সুচেতনা' কবিতাটি একটু দ্বিধায় পড়তে হয় কেননা কবিতাটি ঠিক কোন্ পত্রিকায় বেরিয়েছিল তার উল্লেখ নেই। আগেও কোনো পত্রিকায় বেরিয়েছিল কিনা সে বিষয়েও নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি (মূলত তাঁর কাব্য সমগ্র ঘেটে)। 'সুচেতনা'র মূল কাব্য গ্রন্থ হল ‘বনলতা সেন'। এই ‘বনলতা সেন' কাব্য গ্রন্থটি যখন পৌষ ১৩৪৯ এ কবিতা ভবন (২০২ রাসবিহারী এভিনিউ কলকাতা) থেকে প্রকাশিত হয় (প্রথম) তখন এর অন্তর্ভুক্ত কবিতা ছিল মোট বারোটি তার মধ্যে '‘সুচেতনা' কবিতাটি ছিল না। কিন্তু বইটির যখন দ্বিতীয় সংস্কারণ (প্রথম সিগনেট সংস্করণ) বের হয় তখন আঠাশ সংখ্যক কবিতা ছিল ‘সুচেতনা’ সুচেতনা নামটি শোনা মাত্রই আমাদের হয়তো মর্মভেদী প্রেমময়ী আকাঙ্ক্ষার এক নারীর কথা মনে হতে পারে সঙ্গে এও মনে হতে পারে এ নিতান্তই প্রেমের কবিতা। এই দৃষ্টিভঙ্গিতে জীবনানন্দের ‘সুচেতনা' কবিতা পাঠ করা নিতান্তই আহাম্মকের কাজ করা হবে, সব চাইতে বড়ো কথা জীবনানন্দকে বা জীবনানন্দের কবিতাকে এক দৃষ্টিতে দেখেই মূল্যায়ন করতে যাওয়া ঠিক হবে না। সুচেতনা কবিতার মধ্যে একই সঙ্গে দ্বিস্তরিক চিন্তা ও ভাবনা প্রবাহিত। একদিকে বোধিসত্তাল অন্যদিকে সারাবিশ্বময় যে রাষ্ট্রনৈতিক সংকট ও সমস্যা হ’ল তার সারাৎসার মর্মবাণী—আরও বলে রাখা ভালো জীবনানন্দ নায়িকার নাম দিয়ে অনেক কবিতাই লিখেছেন কিন্তু সেই নায়িকারা তাদের ব্যক্তি নামে সার্থকতার চেয়ে ব্যঞ্জনাগত নামের সার্থকতায় ছুটেছে অর্থাৎ নায়িকা সংরক্ষিত না হয়ে মৌল সমস্যার দিকে এগিয়ে গেছে তাদের দীর্ঘবশা হাতে করে।
提供机构:
Mendeley Data
创建时间:
2024-03-25
二维码
社区交流群
二维码
科研交流群
商业服务