five

বিনির্মাণের ছোঁয়ায় কবিতার নবযাত্রা : দেবাশিস সাহার ‘ডেডবডি’ ও ‘আলনা’

收藏
NIAID Data Ecosystem2026-05-02 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/5ksg6f6f7s
下载链接
链接失效反馈
官方服务:
资源简介:
সারসংক্ষেপ: দেবাশিস সাহা বাংলা কবিতার এক ব্যতিক্রমী কণ্ঠস্বর, যিনি তাঁর রচনার মাধ্যমে কবিতাকে নতুনভাবে বিনির্মাণের পথ দেখিয়েছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর দুটি কাব্যগ্রন্থ—'ডেডবডি’ ও ‘আলনা’—এর মধ্যেই তাঁর কাব্যভাবনার স্বকীয়তা স্পষ্ট। *ডেডবডি* কাব্যে মৃত্যু চেতনাকে প্রেম, স্মৃতি ও অস্তিত্বের ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। কবি দেখিয়েছেন, মৃত্যু কেবল অন্তিম পরিণতি নয়, বরং জীবনের অনিবার্য রঙ যা প্রেম ও ব্যথার সমন্বয়ে নতুন ব্যঞ্জনা সৃষ্টি করে। অন্যদিকে, ‘আলনা’ কাব্যগ্রন্থে পোশাককে প্রতীক হিসেবে ব্যবহার করে জীবনের বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়েছে। প্রতিটি পোশাক জীবনের ভিন্ন পর্যায় ও অভিজ্ঞতাকে চিত্রিত করে—শাড়ি মাতৃত্ব ও স্মৃতিকে, সায়া নারীর ব্যক্তিসত্তাকে, চুড়িদার প্রেম ও বিবাহের রূপান্তরকে, গামছা শ্রমজীবী মানুষের আত্মপরিচয়কে প্রকাশ করে। কবির কাব্যে চেতন ও অবচেতনের মিলন ঘটেছে, যেখানে ভাষা, রং ও অনুভূতির এক জটিল বিন্যাস তৈরি হয়েছে। দেবাশিস সাহার কবিতা বিনির্মাণবাদী দর্শনের সঙ্গে সংলাপ তৈরি করে, যেখানে শব্দের প্রচলিত অর্থ ভেঙে নতুন অর্থবোধ সৃষ্টি হয়। তাঁর কবিতায় রং, স্মৃতি, প্রেম ও শূন্যতার মধ্যে টানাপোড়েন লক্ষ করা যায়, যা ফরাসি দার্শনিক জ্যাক দেরিদার বিনির্মাণ তত্ত্বের সঙ্গে সংগতিপূর্ণ। একইভাবে, জীবনকে এক অন্তহীন যাত্রা হিসেবে দেখানোর মধ্যে এমারসনের জীবনদর্শনের ছাপ স্পষ্ট। এই কাব্যযাত্রায় দেবাশিস সাহা কেবল শব্দ দিয়ে ছবি আঁকেননি, বরং শব্দকে রঙ, অনুভূতি ও দর্শনের এক বহুমাত্রিক পটে রূপান্তরিত করেছেন। তাঁর কবিতাগুলো বাংলা সাহিত্যে এক নতুন পথের দিশারী হয়ে উঠেছে। সূচক শব্দ: বিনির্মাণ, প্রেম ও মৃত্যু, শব্দের রং, শূন্যতা ও স্মৃতি, কাব্যের দর্শন, জীবনের প্রতিচ্ছবি, অবচেতনার প্রকাশ। ভূমিকা: বাংলা কবিতার জগতে নবধারার সৃষ্টিতে যে কজন কবি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের মধ্যে দেবাশিস সাহার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর কবিতা বিনির্মাণের আধুনিক তত্ত্বকে অনুসরণ করে এক নতুন ভাষাশিল্প নির্মাণ করে, যা প্রচলিত বাংলা কবিতার ধারার বাইরে গিয়ে স্বতন্ত্র এক রূপ তৈরি করে। তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘ডেডবডি’ এবং ‘আলনা’ সেই শিল্পরূপের অন্যতম উজ্জ্বল নিদর্শন। কবিতার প্রচলিত কাঠামোকে ভেঙে, নতুন অর্থগঠন ও চিত্রকল্পের মাধ্যমে কবি তাঁর অনুভূতি ও ভাবনাকে পাঠকের সামনে তুলে ধরেছেন। বিশেষত, মৃত্যুচেতনার প্রতীকী রূপায়ণ, প্রেমের অদ্ভুত এক বিনির্মাণ, রঙের ব্যঞ্জনায় গভীর জীবনবোধ এবং প্রতিটি উপাদানের ভিন্নতর ব্যাখ্যা তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। মৃত্যুকে প্রেমের আলোয় আলোকিত করা কিংবা শূন্যতাকে জীবনের অঙ্গ হিসেবে তুলে ধরা তাঁর কাব্যের বিশেষ শক্তি। *আলনা* কাব্যে প্রতিটি পোশাক এক-একটি অনন্য প্রতীক হয়ে পাঠকের সামনে উপস্থিত হয়, যেখানে কাপড়ের রং, নাম ও ব্যবহার কেবল বাহ্যিক অর্থ বহন করে না, বরং মানবজীবনের নানান স্তর ও অভিজ্ঞতার গভীর ব্যঞ্জনা প্রকাশ করে। এই দুটি কাব্যগ্রন্থ শুধুমাত্র সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। দেবাশিস সাহার কবিতার মূল শক্তি তাঁর ভাষার ভাঙচুর, প্রতীক ব্যবহারের অভিনবত্ব ও জীবনবোধের গভীরতা। ফলে, তাঁর কাব্য পাঠকের কাছে শুধুমাত্র একটি সাহিত্যিক অভিজ্ঞতা নয়, বরং এক নতুন ভাবনার জগতে প্রবেশের দিকনির্দেশনা দেয়।
创建时间:
2025-03-25
二维码
社区交流群
二维码
科研交流群
商业服务