সমকালীন বাংলা কবিতার সংকট ও সম্ভাবনা: অনুকরণ থেকে অন্তর্দর্শনে উত্তরণ
收藏NIAID Data Ecosystem2026-05-02 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/kbjd3z2rhz
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
• সংক্ষিপ্তসার:
বাংলা কবিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করে দেখা হয়েছে যে, অনুকরণপ্রবণতা, চেনা উপমার পুনরাবৃত্তি ও আত্মপ্রকাশের বাহুল্য আজ কবিতাকে একধরনের ক্লিশে ভাণ্ডারে পরিণত করছে। পাঠক-সংখ্যার তুলনায় কবির আধিক্য এবং নিরপেক্ষ সমালোচনার অনুপস্থিতি বাংলা কবিতার জগতে একটি সমসাময়িক সংকট নির্দেশ করে। আলোচনায় কিছু ব্যতিক্রমী কাব্যভাষার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, যেখানে ধ্রুপদী কাঠামো ভেঙে নতুন প্রত্নচেতনা, আধুনিক দর্শন এবং ভাষার ব্যতিক্রমী ব্যবহার ঘটেছে। এইসব কবিতা চেনা বাস্তবতাকে অতিক্রম করে এক অন্তর্লীন অনুভবের জগতে পাঠককে নিমজ্জিত করে। আলোচনাটি শেষ হয়েছে এই বক্তব্যে যে, কবিতাকে বিশ্লেষণ নয়, অনুভব করতে শিখলেই কাব্যিক সত্য অনাবৃত হয়।
• সূচক শব্দ: অনুকরণপ্রবণতা, পুনরাবৃত্তি, স্বাতন্ত্র্য, ধ্রুপদী কাঠামো, প্রত্নচেতনা, নতুন ভাষা ও ভাবনা, কবিতার অনুভবযোগ্যতা।
• ভূমিকা:
বাংলা কবিতা চিরকালই ছিল স্বাধীনতা, সৃজনশীলতা ও ভাষা-চেতনায় সমৃদ্ধ এক শিল্পরূপ। অথচ বিগত কিছু দশক ধরে বাংলা কবিতার জগতে একধরনের ক্লান্তি, পুনরাবৃত্তি ও অনুকরণ প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। কাব্যিক অন্বেষণের বদলে আত্মপ্রকাশের বাহুল্য, শব্দের অলঙ্কারে আবৃত এক নিঃসার অভিব্যক্তি আজ অনেকাংশে আধুনিক কবিতার অবয়বে প্রাধান্য পাচ্ছে। কাব্যের প্রকৃত গন্তব্য যখন আত্মা-অন্তঃস্থ গভীর অনুভব ও বোধের সঙ্গে যুক্ত হবার, তখন তা ক্রমেই বাহ্যিক ও কৃত্রিম রূপে আবদ্ধ হয়ে পড়ছে। এই প্রবন্ধে আমরা সমকালীন বাংলা কবিতার এই সংকট ও সম্ভাবনার প্রেক্ষাপটে কিছু ব্যতিক্রমী প্রবণতা বিশ্লেষণ করবো, যেখানে কবিতা কেবল বিশ্লেষণের বস্তু নয়, অনুভবযোগ্য এক অস্তিত্বে পরিণত হয়েছে।
创建时间:
2025-05-27



