বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন: ঐতিহ্য, পুনর্নির্মাণ ও আধুনিক প্রাসঙ্গিকতা
收藏DataCite Commons2025-05-01 更新2025-04-16 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/vvc86xfjb9
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
সারসংক্ষেপ :
বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন বাংলা সাহিত্যের প্রথম সফল কাব্য হিসেবে মধ্যযুগীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ভাগবতপুরাণ, গীতগোবিন্দ ও লৌকিক সংস্কৃতি থেকে প্রভাবিত হয়ে রচিত এই কাব্য মানবিক প্রেম ও ধর্মীয় আধ্যাত্মিকতার এক অভিনব সমন্বয়। আধুনিক সাহিত্যিকরা, যেমন সুনীল গঙ্গোপাধ্যায় এবং পূর্ণেন্দু পত্রী, এই কাব্যের ঐতিহ্যকে নতুনভাবে পুনর্নির্মাণ করেছেন। প্রবন্ধটি শ্রীকৃষ্ণকীর্তন-এর ঐতিহাসিক প্রেক্ষাপট, আধুনিক পুনর্নির্মাণ এবং এর প্রাসঙ্গিকতার বিবর্তন বিশ্লেষণ করে। কাব্যের শৈল্পিক বিনির্মাণ এবং সমকালীন দৃষ্টিভঙ্গিতে এর আবেদন এই গবেষণার মূল আলোচ্য বিষয়।
সূচক শব্দ: বড়ু চণ্ডীদাস, শ্রীকৃষ্ণকীর্তন, গীতগোবিন্দ, পুনর্নির্মাণ, সুনীল গঙ্গোপাধ্যায়, মধ্যযুগীয় সাহিত্য, রাধাকৃষ্ণ, আধুনিক সাহিত্য।
ভূমিকা :
বাংলা সাহিত্যের মধ্যযুগীয় ভাণ্ডারে বড়ু চণ্ডীদাস একটি অনন্য নাম, যিনি শ্রীকৃষ্ণকীর্তন রচনার মাধ্যমে সাহিত্যজগতে একটি মাইলফলক স্থাপন করেন। এই কাব্য ধর্মীয় ভক্তি ও মানবিক প্রেমের যুগলবন্দি। কালের বিবর্তনে এই কাব্য আধুনিক সাহিত্যিকদের কাছে নতুন দৃষ্টিভঙ্গি ও উপস্থাপনার প্রেরণা জুগিয়েছে। প্রবন্ধটি কাব্যের ঐতিহ্যবাহী শিকড়, জয়দেবের প্রভাব, এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে এর পুনর্নির্মাণকে বিশ্লেষণ করে।
提供机构:
Mendeley Data
创建时间:
2024-12-06



