রবীন্দ্রনাথের ছোটগল্পে নৌকা: প্রতীক, প্রেক্ষাপট ও চরিত্র
收藏NIAID Data Ecosystem2026-05-02 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/dh3jfwtfnf
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
সারসংক্ষেপ:
মানব সভ্যতার আদিম সূচনালগ্ন থেকেই নৌযান একটি প্রধান পরিবহন উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নৌকা কেবল যোগাযোগের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি মানব সভ্যতার বিকাশ ও অগ্রগতিতেও এক অনন্য ভূমিকা পালন করেছে। সুপ্রাচীন যুগে মানুষ গমনাগমনের জন্য পশু-চালিত যানবাহন ব্যবহারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করত। তবে মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা ও উন্নতির তাগিদ সেই প্রাচীন যোগাযোগ পদ্ধতিকে ক্রমান্বয়ে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করেছে। এই বিবর্তনের ধারায় মানব সভ্যতা তার বর্তমান উৎকর্ষের স্তরে পৌঁছেছে। সাহিত্য, যা মানব সভ্যতার নির্যাস, তার রূপান্তরও এই পরিবর্তনের প্রভাবে অনিবার্য ছিল। পশু-চালিত যান থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির বাহনে রূপান্তর, সাহিত্যেও তার গভীর ছাপ ফেলেছে। এই রূপান্তরের ধারায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও বাদ যাননি। তাঁর সাহিত্যকর্ম, বিশেষত ছোটগল্পসমূহে নৌকার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নৌকা শুধু পটভূমির একটি অনুষঙ্গ হয়ে থাকেনি; বরং তা কখনো কখনো গল্পের এক শক্তিশালী চরিত্রে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছোটগল্পে নৌকাকে কখনো কেবল পরিবহনযান হিসেবে ব্যবহার করেননি, বরং অনেক সময় এই নৌকা গল্পের প্রবাহ ও নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহক হয়ে উঠেছে। তাঁর গল্পে নৌকা যেন শুধু বাহ্যিক যাত্রার প্রতীক নয়, বরং জীবনের অন্তরাত্মার যাত্রারও রূপক। যদিও তাঁর গল্পে নানা ধরনের যানবাহনের উল্লেখ রয়েছে, তথাপি নৌকা তাঁর সাহিত্যকর্মে এক বিশেষ মাত্রা যোগ করেছে। রবীন্দ্রনাথের ছোটগল্পে নৌকা কখনো ঘটনার প্রধান প্রেরণাশক্তি হিসেবে কাজ করেছে, আবার কখনো গল্পের পরিণতির নির্ধারক হিসেবে ভূমিকা নিয়েছে। তাঁর গল্পে নৌকার উপস্থিতি কেবল ঘটনার ধারাকেই বহমান করেনি, বরং এটি কখনো কখনো মানুষের অন্তর্নিহিত ভাবনার গভীরতাও প্রকাশ করেছে। এই প্রবন্ধে মূলত আলোচনা করা হয়েছে—রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে নৌকা কীভাবে প্রতিভাত হয়েছে এবং কীভাবে এই নৌকা গল্পের গতি-প্রকৃতি নির্ধারণে ও মানবিক অনুভব প্রকাশে এক বিশেষ ভূমিকা পালন করেছে।
সূচক শব্দ: রবীন্দ্রনাথ ঠাকুর, ছোটগল্প, নৌকা, রূপক, বাংলা সাহিত্য।
ভূমিকা:
মানব সভ্যতার ইতিহাসে নৌকা একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এটি শুধু বাহন হিসেবে নয়, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতার বাহক ও প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্যকর্মে বিশেষত ছোটগল্পে নৌকাকে একটি গভীরতর রূপকে পরিণত করেছেন। নৌকা এখানে কেবল গল্পের অনুষঙ্গ নয়, বরং মানুষের অন্তর্দ্বন্দ্ব, সম্পর্কের গভীরতা, এবং জীবনের চলমানতার প্রতীক হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের নদীময় জীবনের অভিজ্ঞতা তাঁর গল্পে নৌকার অনন্য প্রতিচ্ছবি এঁকেছে। এই প্রবন্ধে রবীন্দ্রনাথের ছোটগল্পে নৌকার প্রতিভা, তার ব্যঞ্জনা ও সাহিত্যিক গুরুত্ব নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।
创建时间:
2025-03-17



