শ্রীরামকৃষ্ণ ও রবীন্দ্রনাথ: আত্মিক সংযোগ ও সাংস্কৃতিক প্রভাব
收藏NIAID Data Ecosystem2026-05-02 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/x5vg7pyxvj
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
সারসংক্ষেপ:
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের দর্শন ও সাধনার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করেছেন। শ্রীরামকৃষ্ণ সহজ ও সরল ভাষায় আধ্যাত্মিকতা ও মানবকল্যাণের শিক্ষা প্রচার করেছেন, যা সাধারণ মানুষের কাছে বোধগম্য ছিল। অন্যদিকে, রবীন্দ্রনাথ সাহিত্য, সংগীত ও শিক্ষার মাধ্যমে বাঙালি জাতির আত্মিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটিয়েছেন।
যদিও তাঁদের প্রত্যক্ষ যোগাযোগ সীমিত ছিল, তাঁদের ভাবধারার মধ্যে এক গভীর সংযোগ ছিল বিদ্যমান। রবীন্দ্রনাথের চিন্তাধারায় শ্রীরামকৃষ্ণের দর্শনের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর সাহিত্যকর্মে আধ্যাত্মিকতা ও মানবকল্যাণের ধারণা বারবার উঠে এসেছে, যা শ্রীরামকৃষ্ণের শিক্ষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই দুই মহাপুরুষের জীবন ও দর্শন বাংলার সংস্কৃতি ও চিন্তাধারাকে নতুন মাত্রা দিয়েছে।
সূচক শব্দ: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, মানবচেতনা ও সাধনা, সংগীত ও দর্শন, সর্বধর্মসমন্বয়।
ভূমিকা:
ভারতীয় সমাজ-সংস্কৃতির ইতিহাসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর দুই মহৎ ব্যক্তিত্ব, যাঁরা তাঁদের জীবন, সাধনা ও সৃষ্টির মাধ্যমে মানবকল্যাণের পথ নির্দেশ করেছেন। যদিও তাঁদের জন্ম, জীবনধারা ও কর্মক্ষেত্র ভিন্ন, তবু তাঁদের দর্শন ও চিন্তাধারায় এক গভীর সাদৃশ্য রয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন আধ্যাত্মিকতার প্রতীক, যাঁর উপদেশ ও জীবনদৃষ্টি সমগ্র মানবজাতির জন্যই পথপ্রদর্শক। অন্যদিকে, রবীন্দ্রনাথ ছিলেন এক বহুমুখী প্রতিভা, যিনি সাহিত্য, সংগীত, শিক্ষা ও সমাজচিন্তায় অভিনব দৃষ্টিভঙ্গি এনে দিয়েছেন।
创建时间:
2025-02-21



