IELTS স্পিকিং নিঞ্জা টেকনিক
收藏Figshare2025-08-06 更新2026-04-28 收录
下载链接:
https://figshare.com/articles/dataset/_b_IELTS_b_b_b_b___b_/29885510
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
বই নিয়ে কিছু কথা!এই বইটি তাদের জন্য, যারা IELTS Speaking-কে কৌশলগতভাবে আয়ত্ত করতে চান। যারা বিশ্বাস করেন—“ভালো ইংরেজি মানেই ভালো স্কোর”—এই বই তাদের জন্য ভিন্ন এক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।আমি এই বইটি লিখেছি নিজের বাস্তব অভিজ্ঞতা ও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অভিজ্ঞতার আলোকে, যাতে পরীক্ষার্থীরা Speaking module-এ নিখুঁত প্রস্তুতির পথ খুঁজে পায় ।এই বইতে তুমি পাবে:- বাস্তব IELTS Band Descriptors অনুযায়ী প্রস্তুতির কৌশল- Part 1, Part 2, এবং Part 3 এর জন্য সাজানো মনস্তাত্ত্বিক স্ট্র্যাটেজি- Cue Card উত্তর তৈরির সহজ গল্পভিত্তিক পদ্ধতি- Fluency ও Pronunciation বাড়ানোর সাইকোলজিক্যাল হ্যাক- এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আত্মবিশ্বাস গড়ে তোলার অনুশীলনপদ্ধতি।এই বইটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন একজন শিক্ষার্থী নিজে নিজেই ধাপে ধাপে IELTS Speaking-এর প্রতিটি অংশ আয়ত্ত করতে পারে, ঠিক একজন কোচের গাইডলাইন অনুসরণ করার মতো।পুরো বইটিকে সাজানো হয়েছে Part-1, Part-2, এবং Part-3 এর আলাদা আলাদা বিশ্লেষণ ও কৌশলের ভিত্তিতে, যাতে প্রতিটি ধাপে পরীক্ষার্থী জানে কী করবে এবং কেন করবে।এই বইয়ে শুধু তথ্য দেওয়া হয়নি, বরং ‘কিভাবে প্রস্তুতি নিলে স্কোর বাড়বে’—এই মনস্তাত্ত্বিক ও কৌশলগত দিকগুলোকে বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে রয়েছে সহজ উদাহরণ, বাস্তব জীবনের গল্প, প্র্যাকটিস নির্দেশিকা, এবং Band 7+ উত্তর দেওয়ার কৌশল—যা নতুন বা মাঝারি লেভেলের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কার্যকর। বইটিতে এমন একটি ফ্লো রাখা হয়েছে যেন একজন শিক্ষার্থী পড়তে পড়তেই বুঝে যায়, কীভাবে উত্তর তৈরি করতে হয়, কিভাবে Delivery Improve করতে হয় এবং কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়।এই বইটির ভাষা সহজ, প্রাণবন্ত এবং কথোপকথনমূলক, যাতে পাঠক আত্মবিশ্বাসের সাথে শিখতে পারে। প্রতিটি টপিক উপস্থাপন করা হয়েছে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে, যেন মনে হয় একজন কোচ পাশেই বসে গাইড করছেন। কঠিন শব্দ বা জটিল ব্যাকরণ এড়িয়ে, বাংলা এবং ইংরেজি ভাষার সংমিশ্রণে (বাংলিশ), বাস্তবভিত্তিক উদাহরণ ও হালকা রসবোধের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। এর ফলে ইংরেজি শেখার ভয় কেটে গিয়ে শেখাটা হয়ে উঠবে স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক।এই বইটা শুধু মাত্র স্পিকিং এর কৌশল নিয়ে, তাই এই বইতে অনেক বেশি practice questions-answers থাকবে তা নয়। বাজারে অনেক বই আছে যেগুলাতে অনেক practice questions এবং answers দেওয়া আছে। যেমনঃ Makkar IELTS Speaking,Cambridge এর বইগুলো, KHAN’s CUE CARD, আরও অনেক। তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি practice করতে পারো। বাজারে কৌশলগত বই নেই বলেই চলে, তাই এই বইটি লেখা। এখানে তোমাকে শরবত বানিয়ে গুলিয়ে খাইয়ে দেওয়ার মত অর্থাৎ বোঝানোর মত সব ধরনের উদাহরণই দেওয়া রয়েছে । বইটির শেষে Appendix অংশে অনেকগুলো সোর্সের কথা উল্লেখ করা হয়েছে যেখান থেকে তুমি বিভিন্ন model questions এবং answers পেয়ে যাবা।আমি বিশ্বাস করি—তুমি যদি এই বইয়ের কৌশলগুলো মেনে প্রস্তুতি নেও, ইনশাআল্লাহ, তুমি শুধু ভালো স্কোরই না বরং আত্মবিশ্বাসের সাথেও ইংরেজিতে কথা বলতে পারবে।ইনশাআল্লাহ, তুমি পারবে—যদি চাও, শেখো, এবং চর্চা করো।শুভ কামনা রইলোলেখক
创建时间:
2025-08-06



