five

বিংশ শতাব্দীর কবিতা ও এলিয়টের জটিলতা: এক সমালোচনামূলক পর্যালোচনা

收藏
Mendeley Data2026-04-18 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/wb4rrtbw5f
下载链接
链接失效反馈
官方服务:
资源简介:
সারসংক্ষেপ: টি. এস. এলিয়ট (১৮৮৮-১৯৬৫) আধুনিক ইংরেজি কবিতার অন্যতম প্রধান পথিকৃৎ, যিনি কাব্যভাষায়, রূপকল্পে এবং দার্শনিক চিন্তায় এক নতুন জটিলতা এনেছেন। তাঁর কাব্যভাষা, রূপকল্প ও ঐতিহ্যবাদী এবং আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ তাঁকে এক অনন্য কবিতে পরিণত করেছে। এলিয়টের কবিতায় রোমান্টিকতা পরিহার, সামাজিক এবং আত্মিক সংকটের প্রতিচিত্র, পৌরাণিক উপাদানের ব্যবহার এবং কথ্যভাষার ছন্দময় প্রয়োগ বিশেষভাবে লক্ষ্যণীয়। ‘দি ওয়েস্ট ল্যান্ড’, ‘দি হলোমেন’, ‘দি লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফক’ এবং ‘ফোর কোয়ার্টেটস’ তাঁর কবিতায় আত্মিক সংকট, সভ্যতার পতন, অস্তিত্বের সংকট এবং সময়ের দর্শনকে বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণাপত্রে এলিয়টের কাব্যের জটিলতা, তাঁর কাব্যরীতি, ভাষার ব্যবহার এবং সাহিত্য-দর্শনের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হবে। সূচক শব্দ: টি. এস. এলিয়ট, আধুনিক কবিতা, পৌরাণিকতা ও প্রতীকবাদ, আত্মিক সংকট, সভ্যতার পতন। ভূমিকা: বিংশ শতাব্দীর প্রথমার্ধ ছিল এক গভীর রূপান্তরের সময়। দুটি মহাযুদ্ধ, সামাজিক বিপর্যয়, শিল্প ও সাহিত্য আন্দোলনের নতুন ধারা মানুষের চেতনায় গভীর পরিবর্তন এনেছিল। এই পরিবর্তনের প্রতিচিত্র ফুটে উঠেছে আধুনিকতাবাদী সাহিত্যধারায়, যার অন্যতম প্রধান কবি হলেন টি. এস. এলিয়ট। এলিয়ট তাঁর কবিতায় সময়ের জটিল বাস্তবতা, সভ্যতার অনৈতিকতা, ব্যক্তির অস্তিত্ব সংকট এবং ধর্ম ও সংস্কৃতির দ্বন্দ্ব তুলে ধরেছেন। তাঁর রচনার জটিলতা কেবল ভাষার স্তরে সীমাবদ্ধ নয়; বরং তা ভাবনাগত এবং কাঠামোগত দিক থেকেও বহুমাত্রিক। এ প্রবন্ধে এলিয়টের কবিতার জটিলতা ও দুর্বোধ্যতার কারণ বিশ্লেষণ করা হবে। • টি. এস. এলিয়ট ও আধুনিক কবিতার নবযাত্রা: আধুনিক কবিতা এলিয়টের মাধ্যমে এক নতুন রূপ পেয়েছে। তিনি রোমান্টিক ধারার আবেগপ্রবণতা থেকে সরে এসে কবিতাকে আরও শৃঙ্খলিত, সংক্ষিপ্ত ও বুদ্ধিদীপ্ত করে তুলেছেন। এলিয়টের কবিতা ছিল একধরনের ‘আন্তঃসংলাপ’, যেখানে অতীত ও বর্তমান, ঐতিহ্য ও আধুনিকতা একে অপরের সাথে যুক্ত হয়েছে। • কাব্যের ভাষা ও কাঠামোগত জটিলতা: এলিয়টের কবিতা ভাষার দিক থেকে এক নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি প্রচলিত ছন্দ ও অনুপ্রাসের বাইরে গিয়ে নতুন ধরনের ছন্দ ব্যবহার করেছেন, যা ছিল কথ্যভাষার ছন্দ। যেমন, “The Love Song of J. Alfred Prufrock” কবিতায় আমরা দেখি— “I have measured out my life with coffee spoons.” এই পংক্তিটি আধুনিক মানুষের অস্তিত্বের সংকট ও দৈনন্দিন জীবনের শূন্যতা প্রকাশ করে। এলিয়টের ভাষা কখনো সরল, কখনো কঠিন ও রূপকধর্মী। • ‘দি ওয়েস্ট ল্যান্ড’: সভ্যতার সংকটের প্রতীক: এলিয়টের সর্বাধিক আলোচিত কাব্যগ্রন্থ ‘The Waste Land’। এটি একদিকে ব্যক্তিগত হতাশার দলিল, অন্যদিকে সমগ্র ইউরোপীয় সভ্যতার পতনের এক প্রতীকী চিত্র। এই কবিতায় এলিয়ট পৌরাণিক মিথ, সংস্কৃত শ্লোক, বাইবেল, দান্তে ও শেক্সপিয়রের অনুষঙ্গ ব্যবহার করেছেন। যুদ্ধোত্তর ইউরোপের হতাশা এবং আধ্যাত্মিক শূন্যতা কবিতার কেন্দ্রে রয়েছে। কবিতার প্রধান প্রতীক হলো ‘Waste Land’, যা ইউরোপীয় সভ্যতার পতন ও আত্মিক শূন্যতার প্রতিচিত্র। যেমন— “I think we are in rat’s alley / Where the dead men lost their bones.” এখানে মানবতার ধ্বংস এবং মূল্যবোধের অবক্ষয়ের ছবি আঁকা হয়েছে। • ‘দি হলোমেন’: শূন্য মানুষের প্রতিচিত্র: ‘The Hollow Men’ কবিতায় এলিয়ট দেখিয়েছেন আধুনিক মানুষ কতটা আত্মিকভাবে শূন্য হয়ে পড়েছে। সমাজের মানুষ একেকটি ‘ফাঁপা মানুষ’, যাদের অনুভূতি ও নৈতিকতা নেই। তারা নিষ্ক্রিয়, অনুভূতিহীন, ক্ষমতাহীন। কবিতার শেষ পঙক্তিগুলো— “This i..
创建时间:
2025-03-24
二维码
社区交流群
二维码
科研交流群
商业服务