বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
收藏NIAID Data Ecosystem2026-05-01 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/bf9nbsctnj
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
অক্ষয় কুমার দত্তের সমসাময়িক কালে বিজ্ঞানের সাধারণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাকে যারা জনপ্রিয় করে তুলেছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম।
বিদ্যাসাগর প্রণীত জীবনচরিত এ বিজ্ঞানীদের জীবনীর উল্লেখযোগ্য স্থান আছে। এই গ্রন্থে কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন, হর্সেল প্রমুখ বৈজ্ঞানিকদের জীবনী অতি সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হয়েছে। এই প্রথম বাংলা গ্রন্থে বিজ্ঞানীদের জীবনচরিত আলোচনার প্রচেষ্টা বিদ্যাসাগর রচিত জীবনচরিত এ প্রথম দেখা গেল। যদি যদিও জীবনচরিতের বিষয়বস্তু বিভিন্ন ইংরেজি গ্রন্থ থেকে সংকলিত ও অনুবাদিত তবুও তা হুবহু অনুবাদ করা হয়নি। এই গ্রন্থ পাঠ করে, মহাপুরুষদের জীবনী পড়ে শিক্ষার্থীরা উপকৃত হবে এই আশায় বিদ্যাসাগর এই গ্রন্থটি রচনা করেছিলেন।
বিদ্যাসাগরের বিশ্রুত গ্রন্থ বোধোদয় (শিশুশিক্ষা, ৪র্থ ভাগ)-এর অধিকাংশ অংশ জুড়েই প্রাথমিক প্রকৃতির বিজ্ঞান-প্রসঙ্গ। বোধোদয় ১৮৫১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের বিষয়বস্তু বিভিন্ন ইংরেজি গ্রন্থ থেকে সংকলিত হয়েছিল। তবে বোধোদয় রচিত হয়েছিল মূলত চেম্বার্স রুডিমেন্টস্ অব নলেজ নামক গ্রন্থের অনুকরণে। বোধোদয় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর ঝরঝরে ভাষা এবং স্বল্পপরিসরের মধ্যে প্রাকৃতিক বিজ্ঞানের কয়েকটি প্রধান প্রধান বিভাগের সমাবেশ। প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা ও উদ্ভিদবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং ভূগোল ও ভূবিদ্যা -বিষয়ক বহু প্রবন্ধ এতে আছে।
‘বেধোদয়’-এর বৈজ্ঞানিক রচনাগুলিকে পূর্ণাঙ্গ বিজ্ঞান-প্রবন্ধ বলা না গেলেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয় অধিকাংশ রচনায়ই সুস্পষ্ট। উদাহরণস্বরূপ 'চেতন পদার্থ' শীর্ষক রচনাটির নাম করা যায়। আলোচনা এখানে একেবারেই প্রাথমিক প্রকৃতির এবং খুবই সংক্ষিপ্ত। কিন্তু এই আলোচনায় একটি পরিকল্পিত ইঙ্গিত রয়েছে। এখানে একে একে জীব জন্তু, পাখি, মাছ, সাপ, পতঙ্গ ও কীট নিয়ে অতি সংক্ষিপ্ত প্রকৃতির আলোচনা করা হয়েছে। জীবজগতের বৈজ্ঞানিক শ্রেণিবিভাগের কথা লেখক আলোচনার প্রারম্ভে স্পষ্টভাবে উল্লেখ না করলেও বিষয়বস্তুর এই বিন্যাস দেখে সহজেই বোঝা যায়, রচনার সময়ে বিজ্ঞানসম্মত পরিকল্পনা সম্বন্ধে বিদ্যাসাগর সচেতন ছিলেন বিজ্ঞানের জটিলতা এড়িয়ে যাওয়ার প্রয়াস বোধোদয়-এর রচনাগুলির আর-একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেমন, স্বর্ণের গুরুত্ব বোঝাতে গিয়ে ‘আপেক্ষিক গুরুত্ব’ কথাটির উল্লেখ পর্যন্ত করা হয়নি। শুধু বলা হয়েছে, “স্বর্ণ জল অপেক্ষা উনিশ গুণ ভারী”। তা ছাড়া বিভিন্ন ইন্দ্রিয় সম্পর্কে আলোচনায় শারীরবিজ্ঞান -বিষয়ক নামগুলি বিদ্যাসাগর এড়িয়ে গেছেন। কোনো কোনো প্রসঙ্গে এদেশীয় রীতি অনুসৃত। যেমন, কাল এবং বস্তুর আকার ও পরিমাণ সম্বন্ধে আলোচনায়। বোধোদয়-এর কোনো কোনো অংশ গল্পের মতো সুখপাঠ্য। ‘মানবজাতি’ শীর্ষক রচনাটি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য।
‘বোধোদয়’ একটি শিশুপাঠ্য গ্রন্থ। শিশুপাঠা গ্রন্থে বিজ্ঞান-প্রসঙ্গের অবতারণা একেবারে নতুন নয়। বিদ্যাসাগরের আগেও রাধাকান্ত দেব এর বাঙ্গালা শিক্ষাগ্রন্থ-এ এর ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু বোধোদয়-এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সরল ভাষায় বিজ্ঞানের অতি সাধারণ ও পরিচিত প্রসঙ্গগুলি লিপিবদ্ধ করলেন, তা তখনকার যুগের বাংলা বিজ্ঞান সাহিত্যে একেবারে অভিনব।
创建时间:
2024-02-26



