শ্যামার ছায়াপথে নজরুল: ভক্তি, বিদ্রোহ ও আত্মসন্ধানী কাব্যচেতনার অন্তরালোকে এক শাক্ততাত্ত্বিক পাঠ
收藏NIAID Data Ecosystem2026-05-02 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/xm76hdx3wz
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
সারসংক্ষেপ (Abstract):
এই গবেষণায় বিশ্লেষণ করা হয়েছে কাজী নজরুল ইসলামের শ্যামাসংগীতকে, যেখানে কালী বা শ্যামার প্রতি তাঁর ভক্তি শুধু ধর্মীয় অভিব্যক্তি নয়, বরং আত্ম-অন্বেষণ, শাক্ত আধ্যাত্মিকতা, ও সাংস্কৃতিক বিদ্রোহের এক সমন্বিত রূপ। শ্যামাসংগীত তাঁর কাব্যিক জীবনের এক অন্তর্জাগতিক অধ্যায়, যা নজরুলের পুত্রশোক, সমাজসংস্কারক মানস ও তান্ত্রিক ভাবনার সম্মিলনে গঠিত। এখানে ফ্রয়েডীয় অবদমন তত্ত্ব থেকে শুরু করে ব্লেক, দান্তে ও অরবিন্দের ভাবনার সঙ্গে তুলনামূলক আলোচনা এনে শ্যামাচেতনার একটি বহুমাত্রিক ব্যাখ্যা হাজির করা হয়েছে। এই গবেষণাপত্রের মূল প্রতিপাদ্য যে নজরুলের শ্যামাসংগীত নিছক ভক্তিসংগীত নয়—বরং এক গূঢ় আত্মপ্রকাশ ও বাঙালি কল্পলোকের অন্তঃসাধনার নিদর্শন।
সূচক শব্দ(Keywords): নজরুল ইসলাম, শ্যামাসংগীত, শাক্ততত্ত্ব, আধ্যাত্মিকতা, আত্মবেদনা, ভক্তি ও বিদ্রোহ, কালীচেতনা।
ভূমিকা (Introduction):
বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারায় কাজী নজরুল ইসলাম এক বহুমাত্রিক স্রষ্টা—যিনি কাব্য, সংগীত, বিপ্লব ও মানবতাবাদে সমানভাবে প্রতিভাবান। শ্যামাসংগীত তাঁর সাহিত্যিক পরিচয়ের এমন এক দিক, যা প্রায়শ উপেক্ষিত থেকেছে ‘বিদ্রোহী’ বা ‘ইসলামী ভাবনাসমৃদ্ধ’ নজরুল পাঠের আড়ালে। কিন্তু এই গানগুলি তাঁর মানসিক পরিণতি, আত্মিক অভিসার ও শাক্ততাত্ত্বিক চেতনার এক অনুপম দলিল।
এই গবেষণায় শ্যামাসংগীতকে দেখা হয়েছে একান্ত ব্যক্তিগত আরাধনা ও জাতিগত সাংস্কৃতিক অনুরণনের মিলনরেখায়। বিশ্লেষিত হয়েছে কালীসাধনার ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, ভারতীয় শাক্ততত্ত্ব, উপনিষদীয় কালী-ভাবনা, এবং পাশ্চাত্য মাতৃতান্ত্রিক ধারার তুলনামূলক অবস্থান। রামপ্রসাদ থেকে নজরুল—এই ধারাবাহিকতার অন্তরালে বাঙালির চৈতন্যে ‘মা’ ধারণার বহুরূপী রূপবিশ্লেষণই এই প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য।
• ‘শ্যামার আবির্ভাব: মাতৃত্ব, শক্তি ও শাক্ততত্ত্বের ঐতিহাসিক অনুপুঙ্খতা’:
যদিও শরৎঋতুর প্রাক্কালে উদিত দুর্গোৎসব বাঙালি জাতিসত্তার অন্যতম প্রমুখ উৎসব, তথাপি বঙ্গজ হৃদয়ে অন্তরতম আসনে আসীন এক অনন্যা দেবীমূর্তি—তিনি চতুর্ভুজা, মুক্তকেশী, গম্ভীর কান্তারাধিষ্ঠাত্রী, দেবী কালিকা। দুর্গার মহালয়ার অকালবোধনে যতই মহাশক্তির আরাধনা প্রস্ফুটিত হোক না কেন, বাঙালি আত্মপরিচয়ের গভীরে নিবিড়ভাবে গাঁথা রয়েছেন কালী বা শ্যামা। তিনি কেবল শাক্ত আধ্যাত্মবাদের প্রতীক নন, বরং সমগ্র বঙ্গ সংস্কৃতির এক প্রাজ্ঞ প্রতিভূ, এক মহাশক্তির মূর্তরূপ।
শ্যামা তথা কালিকা, দশমহাবিদ্যার অন্যতম শক্তিস্বরূপা। গহন তন্ত্রশাস্ত্রের অন্তস্তলে কালিকাকে নিরাভরণ, নিঃসঙ্গা ও সর্বগ্রাসিনী রূপে কল্পনা করা হয়েছে; যিনি সৃষ্টি ও বিনাশের দোলায় অবস্থান করেন একসাথে। গুপ্ত, পাল ও সেন রাজত্বকালে বাংলায় শাক্ততত্ত্বের উপস্থিতি থাকলেও, তার সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে প্রচার ও প্রসারের যে এক বিস্তৃত অঙ্গন তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে উত্তরকালীন যুগে।
• ঐতিহাসিক-সাংস্কৃতিক পটভূমি ও কালিকা-মাহাত্ম্য:
খ্রিষ্টীয় চতুর্থ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশে বিশেষত পূর্বাঞ্চলে দেবী কালিকার মাহাত্ম্য একপ্রকার সূক্ষ্ম অথচ অন্তর্নিহিত ভাবে বিদ্যমান ছিল, কিন্তু সেই গূঢ় আরাধনার ব্যাপ্ত প্রতিফলন তখনও সর্বজনীন আকারে প্রস্ফুটিত হয়নি। এই পর্বে কালিকাকে মূলত গুহ্যতান্ত্রিক সাধনার অন্তর্গত এক অদৃশ্য অথচ মহাসংহারিণী শক্তি হিসেবে গৃহীত হতো।
এই প্রেক্ষিতে পণ্ডিত নীলকণ্ঠ চট্টোপাধ্যায় তাঁর ‘তন্ত্রসার’ গ্রন্থে বলেন—
“কালিকা তন্ত্রসারস্বরূপা, যিনি জাগতিক মোহের অভেদ অগ্নিশিখা।”
......
创建时间:
2025-05-27



