five

শিশুমনের আয়নায় মানবতা : নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিশোর-কবিতায় প্রকৃতি, স্মৃতি ও সময়চেতনা (HUMANITY REFLECTED IN THE CHILD’S MIND : NATURE, MEMORY, AND THE SENSE OF TIME IN NIRENDRANATH CHAKRABORTY’S JUVENILE POETRY)

收藏
Mendeley Data2026-04-18 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/vcg6fy9n22
下载链接
链接失效反馈
官方服务:
资源简介:
Abstract: Nirendranath Chakraborty’s poetry for adolescents is not a mere re-narration of the simple experiences of childhood; rather, it transforms the deeper realities of human life—time, history and the contemporary moment, social crises, memory, morality, and human consciousness—into an integrated artistic vision. In his poems, nature is not only a visible backdrop; it becomes a silent metaphor of memory, time, childhood, and self-identity, where the seeds of human awareness are sown within the very texture of juvenile experience. An analysis of poems such as Khukur Janya (For Khuku), Nijer Bari (One’s Own Home), Cholonto Trener Theke (From a Moving Train), Brishtir Por (After the Rain), and Sahodara (Siblings) reveals how values like restraint, self-liberation, responsibility, familial empathy, solitude, and human suffering are artistically embedded within the realm of the child’s mind. Focusing on close readings of selected adolescent poems, this research paper seeks to explore Chakraborty’s poetic vision of childhood, nature, memory, temporal consciousness, and humanistic ethics. ভূমিকা: বাংলা আধুনিক কবিতার পরিসরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এমন এক বিশিষ্ট কণ্ঠ, যিনি কেবল প্রাপ্তবয়স্ক পাঠকের আবেগ–অভিজ্ঞতাকে নয়, বরং শিশু–কিশোরদের কল্পনাপ্রবণ ভুবনকেও মানবিকতা, নৈতিকতা ও সময়চেতনার আলোয় উদ্ভাসিত করেছেন। তাঁর শিশু–কবিতাগুলো কেবল বিনোদনমূলক কল্পলোক নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং শিশুমনের সহজাত সরলতা ও স্বচ্ছ দৃষ্টিকে কেন্দ্র করে মানবজীবনের গভীরতর প্রশ্ন, আত্মজিজ্ঞাসা, সংগ্রাম–দর্শন এবং সামাজিক সজাগতার এক অন্তর্লোক উন্মোচন করে। প্রকৃতি, স্মৃতি, সময়, স্বভূমি, পারিবারিক মমতা, আত্মসংযম ও সহমর্মিতা—এসব নিহিত জীবন–মানসের স্তর নীরেন্দ্রনাথের কাব্যে শিশুমনের কোমল আবেগের ভেতরেই শিল্পিত ও সূক্ষ্মভাবে প্রতিফলিত; এবং সেই কারণেই তাঁর কিশোর–কবিতা একদিকে নন্দন–বোধের রসায়ন, অন্যদিকে মানস–গঠনের শিক্ষাক্ষেত্র। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা কবিতার ভূবনে যাঁরা নিজস্ব স্বর, শিল্পিত ভঙ্গি ও সাহিত্যিক মর্যাদার বুননে অবিচল অবস্থান নির্মাণ করেছেন—নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁদের অগ্রগণ্য। প্রায় সাত দশকজুড়ে তাঁর কবিতা ও গদ্যচর্চা বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করেছে। ১৯৭৪ সালে ‘উলঙ্গ রাজা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার ছাড়াও তারাশঙ্কর স্মৃতি, আনন্দশিরোমণি প্রভৃতি সম্মাননায় ভূষিত তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সঙ্গে যুক্ত থেকে সাহিত্যধারাকে নানাভাবে সমৃদ্ধ করেছেন; এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট. উপাধিতে সম্মানিত করে। তাঁর কাব্যগ্রন্থসমূহ—‘অন্ধকার বারান্দা’, ‘আজ সকালে’, ‘আর রঙ’, ‘কলকাতার যীশু’, ‘ঘুমিয়ে পড়ার আগে’, ‘পাগলা ঘণ্টি’, ‘নীরক্ত করবী’, ‘সময় বড় কম’, ‘খোলা মুঠি’—ইত্যাদি বাংলা কাব্য–চেতনায় গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি উপন্যাস ‘পিতৃপুরুষ’ ও আত্মজীবনী ‘নীরবিন্দু’ পাঠকসমাজে ব্যাপক সাড়া জাগিয়েছে। শিশু–কিশোর কবিতার ক্ষেত্রে তাঁর স্বাতন্ত্র্য বিশেষভাবে উল্লেখযোগ্য। পূর্ববঙ্গের গ্রামীণ প্রকৃতিবেষ্টিত জীবন, ঠাকুমার স্নেহ–আশ্রয়, চান্দ্রা গ্রামের নদী–গাছ–মাটি–লোকগানের আবহ—এসব শৈশবস্মৃতি তাঁর কিশোর–কবিতায় প্রাণের দ্যোতনা এনে দেয়। প্রকৃতি তাঁর কাছে কেবল দৃশ্যমান ভূদৃশ্য নয়—তা স্মৃতি, আত্মপরিচয়, সময়–সমকাল ও ভাবনার প্রসারমান দিগন্ত। নীরেন্দ্রন...............
创建时间:
2026-01-06
二维码
社区交流群
二维码
科研交流群
商业服务