*ধ্বংসের অন্ধকারে সৃষ্টির দীপ্তি* ( THE RADIANCE OF CREATION AMIDST THE DARKNESS OF DESTRUCTION )
收藏doi.org2025-01-22 收录
下载链接:
http://doi.org/10.17632/3hrbchcj65.1
下载链接
链接失效反馈官方服务:
资源简介:
*ধ্বংসের অন্ধকারে সৃষ্টির দীপ্তি*
• মোঃ সিদ্দিক হোসেন
ঘুমিয়ে থাকা ঘৃণার অব্যক্ত অগ্নি,
ধ্বংসের করাল সুরে ওঠে জেগে,
বন্ধুর মুখে শত্রুর মতোন তীব্র গর্জন,
নিরন্তর বিষ তীর ধেয়ে আসে স্রষ্টার হাত ধরে,
আকাশে বেজে ওঠে মিথ্যার বিষাক্ত রাগিণী।
আলোর উন্মেষ যেন ডুবে যায় গহন আঁধারে,
মিথ্যার কুন্ডলিতে ম্লান হয় সকল দীপ্তি,
প্রলয়ের পথে অস্তিত্ব বিলীন হতে চায়,
কোথায় প্রথম সৃষ্টির উজ্জ্বল আলো,
কোথায় প্রজ্ঞার শুদ্ধ অনুসন্ধান?
ভাবি নিজেকে অমর স্রষ্টা,
জ্ঞানের তিলক মেখে অহংকারী মুখ,
তবু ভুলে যাই, ভস্মের ছাইয়ে লুকিয়ে থাকা কৃপণ দহন,
অন্যের আঙিনায় আগুন জ্বালি নির্বিকার,
মানবতার অধিকার ছাই হয়ে মাটিতে মিশে যায়।
নারীত্বের নির্জনতা ছিন্ন-
যুদ্ধের তালে ঝংকৃত, মুখোশের অন্তরালে
নারীকে প্রতিদিন বদলায় নিষ্ঠুর রূপান্তরে,
শাসকের ছলে, ধর্মের মুখোশে চাপা বেদনা,
আত্মবিস্মৃত আত্মা গায় স্বার্থের স্তুতি।
সফলতার মাপকাঠি যেন স্বপ্নহীন শূন্য তাম্রপত্র,
ভাঙা প্রতিচ্ছবির অপূর্ব কীর্তি,
অপরাধের হাতে অমর্যাদার অলঙ্কার,
মুগ্ধতা পথ হারায় অন্তহীন মোহের মাঝে,
এই নিরন্তর পথচলার শেষ কোথায়?
গভীর অন্ধকারের বুক চিরে,
সৃষ্টির অসীম প্রান্তরে আলোর নতুন ছোঁয়া,
ধ্বংসের কোলাহলে সৃষ্টি নিজে দাঁড়িয়ে,
স্রষ্টার ছায়ায় খুঁজি আমি অমোঘ আলোর অন্বেষণ,
ধ্বংসের গভীরে নতুন দিশা, উজ্জ্বল সৃষ্টির প্রতিশ্রুতি।
****
THE RADIANCE OF CREATION AMIDST THE DARKNESS OF DESTRUCTION
- Md Siddique Hossain
Unspoken flames of hatred lie dormant,
Rising fiercely to the ominous beat of destruction,
A friend’s face roaring like an enemy,
Venomous arrows darting forth, guided by the Creator's hand,
As the sky echoes with the toxic tune of lies.
The emergence of light seems to drown in dense darkness.
All brilliance fades in the coils of deceit.
Existence longs to dissolve upon the path of ruin.
Where is the radiant glow of the first creation?
Where is the pure quest of wisdom?
I consider myself an immortal creator,
With an arrogant face adorned in the mark of knowledge,
Yet I forget the stingy flames hidden in ashes.
Indifferent, I ignite fires in others' yards,
While the rights of humanity turn to ash and sink into the earth.
Womanhood’s solitude is torn asunder—
Resonating to the rhythm of war, concealed behind masks,
Every day, a woman is reshaped into a merciless transformation,
Pain veiled beneath the guise of rulers, masked in religion,
A self-forgotten soul chants the praise of selfishness.
Success measures like a dreamless empty copper plate,
A broken reflection’s remarkable masterpiece,
The ornaments of dishonour rest in the hands of crime.
Wonder loses its way in endless illusion,
Where does this relentless journey end?
Through the heart of profound darkness,
A new touch of light emerges in the boundless realms of creation.
Amidst the clamour of destruction, creation stands tall,
In the shadow of the Creator, I seek the inevitable quest for light.
In the depths of destruction, a new direction, a promise of radiant creation.
****
Berhampore, Murshidabad
November 7, 2024
在毁坏之黑暗中创生之光辉
—— 穆罕默德·西迪克·侯赛因
沉睡于憎恨之火的沉默,在毁灭的恶声节拍中猛烈升起,朋友的面容如同敌人般咆哮,有毒的箭矢在创造者手中飞射,天空回荡着谎言的毒素之曲。
光明的出现似乎在浓重的黑暗中沉没,所有光辉在欺骗的缠绕中消逝,存在渴望在毁灭之路上消融。哪里是首次创造的光辉?哪里是智慧纯粹的追求?
我自视为不朽的创造者,知识之印记傲慢地装饰着我的面容,然而我忘记了隐藏在灰烬中的吝啬火焰。漠不关心,我在他人的庭院中点燃火焰,而人权化为灰烬,沉入土壤。
女性的孤独被撕裂——在战争的节奏中共鸣,隐藏在面具之后,每天,女性被无情地重塑,痛苦隐藏在统治者的面具和宗教的面纱之下,自我遗忘的灵魂颂扬着自私。
成功如同无梦的空铜牌,破碎的倒影是罕见的杰作,荣誉的装饰留在犯罪的掌握中。奇迹在无尽的幻觉中迷失方向,这无尽的旅程在何处结束?
穿过深深的黑暗,光明的触摸在无尽的创造领域中出现。在毁灭的喧嚣中,创造挺立,在创造者的阴影中,我寻求光明不可避免的追求。在毁灭的深处,新的方向,光辉创造的承诺。
贝尔汉波尔,穆尔希达巴德
2024年11月7日
提供机构:
Mendeley Data



