遇见数据集

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে ভৃত্যদের ভূমিকা উন্মোচন: সামাজিক শ্রেণী, ত্যাগ এবং ঔপনিবেশিক প্রভাবের উপর একটি দৃষ্টিকোণ

收藏
Mendeley Data2026-04-09 收录
官方服务:

资源简介:

সারসংক্ষেপ: বিশ্বসাহিত্যের অন্যতম সার্থক ছোটগল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। তিনি শ্রেণি-ধর্ম-বর্ণের উর্ধ্বে গিয়ে মানুষকে ধারণ করেন। সমাজের নিম্নস্তরে অবস্থিত ভৃত্য বা গৃহভৃত্য তাঁর ছোটগল্পগুলিতে তাৎপর্যবহ চরিত্রে হাজির হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের গৃহের অপরিচ্ছন্ন কোণ থেকে বের করে দৃষ্টির সম্মুখভাগে হাজির করেন। ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক সমাজে বাবুদের শান্তি ও স্বস্তি বিধানে উৎসর্গীকৃত এই ভৃত্যদের জীবন ও কর্মপরিধি উল্লিখিত হয়েছে বর্তমান প্রবন্ধে। ইতিহাসে অবহেলিত এই শ্রেণি কীভাবে বাঙালি মধ্যবিত্তের গৃহে অপরিহার্য হয়ে উঠেছিল সেটি বিশ্লেষণ করা হয়েছে ছোটগল্পগুলি পর্যালোচনা করে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গল্পগুলির মাধ্যমে ভৃত্যদের যে অবদান প্রতিপাদন করেন- সেটি নির্ণয় করা আলোচ্য প্রবন্ধের মূল লক্ষ্য। ভৃত্যদের আন্তরিকতা ও ত্যাগকে প্রভুরা মূল্যায়ন করে কেবল স্বার্থগত দৃষ্টিকোণ থেকে। সামন্ত ও আধা-সামন্ত প্রভুদের এই মনন ঔপনিবেশিক প্রভাবজাত-এই প্রত্যয়টি অনুসন্ধান করা গবেষণা কর্মটির প্রধান উদ্দেশ্য। গবেষণা কর্মটির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বিচার ও মূল্যায়নে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হবে এবং সাহিত্যে ভৃত্য-প্রসঙ্গটি চর্চিত হবে। যা সমাজ বিন্যাসে ইতিবাচক ভূমিকা রাখবে।

二维码
社区交流群
二维码
科研交流群
商业服务