遇见数据集

জমিন্দারির পুনঃনির্ধারণঃ রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধায়কত্ব ও সামাজিক দায়বদ্ধতার বিবর্তন

收藏
Mendeley Data2026-04-09 收录
官方服务:

资源简介:

রবীন্দ্রনাথকে জমিদার হওয়ার ব্যবস্থা করে গিয়েছিলেন তাঁর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যাঁকে রবীন্দ্রনাথ অস্বীকার ও উপেক্ষা করার সবরকম চেষ্টা করেছিলেন। প্রিন্স দ্বারকানাথ ছিলেন বিরল প্রতিভার মানুষ। তিনি নানা দিকে বিশাল ব্যবসা বাণিজ্যের স্থপতি ছিলেন। প্রকৃতপক্ষে তাঁকে এ বিষয়ে সারা ভারতেই পথিকৃৎ বলা যায়। বিপুল ধন সম্পত্তির মালিক হয়েও দূরদৃষ্টি সম্পন্ন দ্বারকানাথ বুঝেছিলেন যে তাঁর উত্তরাধিকারীদের এই সব ব্যবসা সার্থকভাবে পরিচালনা করার যোগ্যতা নেই। তাই প্রথমবার বিলেত যাবার আগে ১৮৪০ সালের ২০ অগস্ট তারিখে তাঁর যাবতীয় জমিদারি একটা ট্রাস্ট ডিড় করে সুরক্ষিত করে রেখে গিয়েছিলেন। সেইসঙ্গে জোড়াসাঁকোর বসত বাড়ি আর দ্বারকানাথের বৈঠকখানা বাড়িটিও তিনি সুরক্ষিত করে গিয়েছিলেন। মাত্র ৫২ বছর বয়সে ইংলন্ডে দ্বারকানাথের জীবনাবসানের পর তাঁর বিশাল ব্যবসায়ী সাম্রাজ্যের পতন হতে শুরু করে। কিন্তু তাঁর রেখে যাওয়া বিস্তীর্ণ জমিদারি রক্ষা পায়। এবং এই জমিদারির সাহায্যে তাঁর উত্তরাধিকারীগণ জীবন ভোর আর্থিক সচ্ছলতা ভোগ করে গেছেন। প্রিন্স দ্বারকানাথের জমিদারির অন্তর্গত ছিল নদিয়ার বর্তমান কুষ্টিয়া জেলার শিলাইদহ, পাবনা জেলার সাজাদপুর এবং রাজশাহীর কালীগ্রাম পরগণা। কালীগ্রাম পরগণার সদর ছিল পতিসর। উড়িষ্যা ও অন্যান্য জায়গায়ও দ্বারকানাথের কিছু জমিদারি ছিল। পরিবারের জ্যেষ্ঠতম হিসাবে দেবেন্দ্রনাথ এজমালির সম্পত্তি যাবতীয় জমিদারির দেখাশুনা ও তত্ত্বাবধানের কাজ পরিচালনা করতেন।তারপর দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ্যপুত্র দ্বিজেন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রনাথের পরে তাঁর জ্যেষ্ঠ পুত্র দ্বিপেন্দ্রনাথ জমিদারির দায়িত্ব পান। সবশেষে এই দায়িত্ব পান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ অবশ্য প্রথমেই এই দায়িত্ব পান নি পেয়েছেন পুরো পাঁচ বছর শিক্ষানবিশি এবং ইনস্পেকশনের অভিজ্ঞতার পর। ১৯৮০ সালে দেবেন্দ্রনাথ তাঁর কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথকে জমিদারির কাজ পর্যবেক্ষণের দায়িত্ব দেন। রবীন্দ্রনাথের কাজ ছিল সদর কাছারিতে নিয়মিত উপস্থিত থেকে প্রতিদিনের আয় ব্যয় ও হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে দেখে তার সারমর্ম নোট করে রাখা এবং প্রতি সপ্তাহে তার রিপোর্ট পিতৃদেবকে পাঠান এবং তার ওপর পিতৃদেবের উপযুক্ত উপদেশ মত কাজ করা। দেবেন্দ্রনাথ স্পষ্ট ভাষায় বলে দেন যে রবীন্দ্রনাথের তৎপরতা ও বিচক্ষণতার উপযুক্ত পরিচয় পেলে তবেই তাঁর ওপর জমিদারির দায়িত্ব অর্পণ করা হবে। রবীন্দ্রনাথের কাছে এই কঠোর শিক্ষানবিশির কাজ খুবই দুশ্চিন্তার ছিল। কারণ দেবেন্দ্রনাথ প্রত্যেকটি বিষয়ের খুটিনাটি খুব ভাল করে বুঝে নিতেন কোনও কিছু এদিক সেদিক হবার উপায় ছিল না। দীর্ঘ পাঁচ বছর পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েই রবীন্দ্রনাথ ১৮৯৫ সালের ৮ আগস্ট "পাওয়ার অব এটর্নির" মাধ্যমে পিতা দেবেন্দ্রনাথের কাছ থেকে সমগ্র এজমালির জমিদারি সম্পত্তির সর্বময় কর্তৃত্ব পান অর্থাৎ রবীন্দ্রনাথ পুরোপুরি জমিদার রূপে নিযুক্ত হন। অন্যান্য কোন কোন বিষয়ে রবীন্দ্রনাথের কিছু অনভিপ্রেত দিক থাকলেও জমিদার হিসাবে তিনি ছিলেন অনন্য। রবীন্দ্রনাথ জানতেন, "এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।” পরবর্তী কালে রবীন্দ্রনাথ বলেছেন, "আমার জন্মগত পেশা জমিদারি, কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। এই কারণেই জমিদারির জমি আঁকড়ে থাকতে আমার অন্তরের প্রবৃত্তি নেই। এই জিনিষটার 'পরে আমার শ্রদ্ধার একান্ত অভাব। আমি জানি জমিদারি জমির জোঁক, সে প্যারাসাইট, পরাশ্রিত জীব। আমরা পরিশ্রম না করে, উপার্জন না করে, কোনো যথার্থ দায়িত্ব গ্রহণ না করে ঐশ্বর্য ভোগের দ্বারা দেহকে অপটু ও চিত্তকে অলস করে তুলি। যারা বীর্যের .....

罗宾德拉纳特的祖父——王公杜尔迦纳特·泰戈尔(Prince Dwarakanath Thakur)曾为他安排了成为地主的事务,而罗宾德拉纳特曾千方百计地否认、疏远这位祖父。王公杜尔迦纳特天资卓绝,是罕见的奇才。他在诸多领域都是大型工商实业的奠基人。事实上,在印度全境,他都被视为该领域的先驱者。即便坐拥巨额财富,极具远见的杜尔迦纳特也深知,自己的继承人并无能力妥善经营这些产业。因此,在首次前往英国之前,他于1840年8月20日将全部田产委托信托契约(trust deed)予以保全。与此同时,他还保全了乔拉桑科的宅邸与杜尔迦纳特的议事堂。年仅52岁的杜尔迦纳特在英国离世后,他庞大的商业帝国迅速走向衰落。但他遗留的广袤田产得以保全,其后代也借此安享优渥的物质生活。 王公杜尔迦纳特的田产涵盖了如今纳迪亚专区库什蒂亚县的希莱达哈、帕布纳县的萨贾德布尔,以及拉杰沙希的卡利格兰姆专区。卡利格兰姆专区的行政中心为波蒂索尔。奥里萨邦及其他地区也有杜尔迦纳特名下的田产。作为家族长子,德夫德拉纳特(Devendranath)负责管理所有田产的监察与统筹事务。之后,德夫德拉纳特的长子迪金德拉纳特(Dwijendranath)继承了田产管理职责,迪金德拉纳特之后,则由其长子迪本德拉纳特(Dipendranath)接任。最终,这一职责落到了罗宾德拉纳特肩上。但罗宾德拉纳特并未立刻接任这一职务,而是花费整整五年时间,通过实习与巡查积累经验。1880年,德夫德拉纳特将田产监管的职责托付给幼子罗宾德拉纳特。罗宾德拉纳特的职责是:定期前往总部办公,细致核查每日收支与账目,记录核心要点,每周将报告呈交给父亲,并遵照父亲的恰当指示行事。德夫德拉纳特明确表示,唯有当罗宾德拉纳特展现出足够的勤勉与敏锐判断力时,才会将田产管理的职责托付于他。对罗宾德拉纳特而言,这段严苛的实习生涯令他倍感苦恼。因为德夫德拉纳特对每一件事都了如指掌,容不得半点敷衍。历经五年之久的考核后,罗宾德拉纳特终于在1895年8月8日,通过授权委托书(Power of Attorney)从父亲德夫德拉纳特手中接过了全部埃贾玛利田产的全权管理权,正式成为全权地主。尽管罗宾德拉纳特在其他方面存在一些不被认可的特质,但作为地主,他堪称独一无二。罗宾德拉纳特曾言道:"此世间,唉,多有以王侯之手,窃取所有贫者钱财之人。"后来罗宾德拉纳特又曾说道:"我的世袭职业是地主,但我的天性职业是翱翔天际。正因如此,我内心并无执念于田产的欲望。对此,我深感愧疚。我深知,地主乃是土地的寄生虫,是不劳而获的生物。我们不劳作、不创收、不承担应尽的责任,仅凭奢靡享乐,便让肉身腐朽、精神懈怠。那些拥有勇气的人们……

二维码
社区交流群
二维码
科研交流群
商业服务