five

আধুনিকতা ও অন্তর্দৃষ্টি: বাংলা ও ভারতীয় ইংরেজি কবিতার তুলনামূলক পর্যালোচনা

收藏
NIAID Data Ecosystem2026-05-02 收录
下载链接:
https://data.mendeley.com/datasets/74rjx7w95v
下载链接
链接失效反馈
官方服务:
资源简介:
সারসংক্ষেপ: এই গবেষণা প্রবন্ধে আধুনিক বাংলা কবিতা এবং ভারতীয় ইংরেজি কবিতার তুলনামূলক সাহিত্য বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। আধুনিক বাংলা কবিতা সমাজের পরিবর্তন, মানুষের নিঃসঙ্গতা, অবিচার ও জীবনসংগ্রামের প্রতিফলন ঘটায়। এই কবিতাগুলো মানুষের অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং প্রান্তিক জীবনের কষ্ট ও বেদনার কথা তুলে ধরে। অন্যদিকে, ভারতীয় ইংরেজি কবিতা আধুনিক জীবনের সংকট, ব্যক্তিক অভিজ্ঞতা ও ঐতিহ্যগত মূল্যবোধের সংঘাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই কবিতাগুলো নাগরিক জীবনের নিঃসঙ্গতা, অস্তিত্বের দ্বন্দ্ব ও সাংস্কৃতিক অনুসন্ধানের বহিঃপ্রকাশ ঘটায়। প্রবন্ধে উল্লেখ করা হয়েছে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক কবিরা ভাষা ও ভাবনায় পরিবর্তনের পথ ধরে কবিতার নতুন মাত্রা নির্মাণ করেছেন। বিশেষভাবে, পঞ্চাশের দশকের বাংলা কবিতায় রোমান্টিকতা ও বাস্তবতার সমন্বয় ঘটেছে। পাশাপাশি, ভারতীয় ইংরেজি কবিতার বিকাশে পি. লাল, ডম মোরেস, এ কে রামানুজনদের অবদান অনস্বীকার্য। রামানুজনের কবিতায় ঐতিহ্য ও আধুনিকতার সম্মিলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া, মীনা কান্দাসামির কবিতায় নারীবাদ ও সামাজিক ন্যায়বিচারের দিকটি তুলে ধরা হয়েছে। এই গবেষণা প্রবন্ধে আধুনিক কবিতার বহুমাত্রিকতা, ভাষার পরিবর্তন এবং সাংস্কৃতিক সংকটকে বিশ্লেষণ করা হয়েছে। এতে স্পষ্ট যে, বাংলা ও ইংরেজি কবিতা দুটি ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে উঠে এলেও উভয়ই মানবজীবনের জটিলতা ও অন্তর্দ্বন্দ্বকে প্রকাশ করে। সূচক শব্দ: আধুনিকতা, তুলনামূলক সাহিত্য, নিঃসঙ্গতা, ভাষা পরিবর্তন, সাংস্কৃতিক দ্বন্দ্ব। ভূমিকা: কবিতা হলো সমাজ, সংস্কৃতি ও ব্যক্তিক অভিজ্ঞতার প্রতিচ্ছবি। সময়ের পরিবর্তন এবং সামাজিক রূপান্তরের ধারায় কবিতার ভাষা, বিষয়বস্তু ও শৈলী পরিবর্তিত হয়। আধুনিক বাংলা কবিতা মানুষের অন্তর্দুঃখ, বিচ্ছিন্নতা ও জীবনসংগ্রামের কথা তুলে ধরে, যেখানে কবি ব্যক্তিগত অনুভূতিকে সমাজের বৃহৎ প্রেক্ষাপটে তুলে ধরেন। অন্যদিকে, ভারতীয় ইংরেজি কবিতা ব্যক্তিক অন্তর্দ্বন্দ্ব, অস্তিত্বের সংকট ও ঐতিহ্যগত মূল্যবোধের বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই প্রবন্ধে উভয় সাহিত্যধারার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে, যেখানে কবিতার ভাষা, বিষয়বস্তু, শৈলী এবং সামাজিক বাস্তবতার আলোকে পার্থক্য ও মিল তুলে ধরা হয়েছে। এতে স্পষ্ট হয়েছে, কিভাবে আধুনিক কবিরা ভাষা ও চিন্তার মধ্য দিয়ে নতুন সাহিত্যিক ধারার জন্ম দিয়েছেন।

摘要: 本研究论文呈现了现代孟加拉语诗歌与印度英语诗歌的比较文学分析。现代孟加拉语诗歌映照社会变迁、人类孤独、不公与人生抗争。此类诗歌细腻展现人类情感,并描摹极致人生的苦痛与悲戚。反观印度英语诗歌,则以现代生活困境、个人体验与传统价值观的冲突为核心建构而成。此类诗歌彰显公民生活的孤独、存在的矛盾与文化探寻的外化表达。论文阐述了自罗宾德拉纳特·泰戈尔起,现代诗人如何借由语言与思想的变革路径,开创诗歌创作的全新境界。尤为值得关注的是,五十年代孟加拉语诗歌实现了浪漫主义与现实主义的融合。此外,P·拉尔(P. Lal)、多姆·莫雷斯(Dom Mores)、A·K·拉马努詹(A. K. Ramanujan)对印度英语诗歌发展的贡献不容小觑。拉马努詹的诗歌中,传统与现代性的融合尤为关键。除此之外,米娜·坎达萨米(Meena Kandasamy)的诗歌则彰显了女权主义与社会正义的面向。本研究论文还对现代诗歌的多元性、语言变革与文化困境展开了分析。由此可见,尽管孟加拉语与英语诗歌诞生于截然不同的文化语境,但二者均展现了人类生活的复杂性与内在矛盾。 关键词:现代性、比较文学、孤独、语言变革、文化矛盾 引言: 诗歌是社会、文化与个人体验的镜像。随着时代变迁与社会转型,诗歌的语言、主题与风格亦随之演变。现代孟加拉语诗歌描摹人类的内心悲戚、疏离与人生抗争,诗人在此类创作中将个人情感置于广阔的社会语境之中予以呈现。反观印度英语诗歌,则以个人内在矛盾、存在困境与传统价值观的疏离为核心构建而成。本论文呈现了对这两大文学流派的比较分析,从诗歌语言、主题、风格以及社会现实的视角,剖析二者的异同。由此亦可窥见,现代诗人如何借由语言与思想的革新,催生全新的文学流派。
创建时间:
2025-03-10
二维码
社区交流群
二维码
科研交流群
商业服务